ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগস্টেই চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে ১০ বিশেষ সুবিধা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:২৩:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • 90

বিদেশে কর্মরত বাংলাদেশিদের জন্য বহুল প্রত্যাশিত প্রবাসী কার্ড আগামী আগস্ট মাসে পরীক্ষামূলকভাবে চালু করতে যাচ্ছে সরকার। প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা সহজলভ্য করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ডের ধারাবাহিকতায় এবার প্রবাসী কার্ড চালুর কার্যক্রম শুরু হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রবাসী কার্ডে ডুয়াল কারেন্সি সুবিধা যুক্ত থাকবে। এর মাধ্যমে আন্তর্জাতিক পেমেন্ট, ব্যাংকিং কার্যক্রম এবং বৈধভাবে অর্থ লেনদেন আরও সহজ হবে। পাশাপাশি বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবায় কার্ডধারীরা অগ্রাধিকার পাবেন।
প্রবাসী কার্ডের আওতায় দেশে ও বিদেশে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার, বিশেষ ইমিগ্রেশন সুবিধা, আন্তর্জাতিক বিমানবন্দরে মিট অ্যান্ড গ্রিট সেবা, বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে মূল্যছাড়, গাড়ি বুকিং সুবিধা এবং নির্দিষ্ট কার্ডধারীদের জন্য এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ সেবা থাকবে।
এছাড়া সরকারি হাসপাতালে প্রবাসী সেবা বুথ, বেসরকারি হাসপাতালে চিকিৎসায় বিশেষ ছাড়, কার্ডধারীর মৃত্যু হলে বিনা খরচে মরদেহ দেশে আনা, প্রবাসফেরতদের পুনর্বাসন ও বীমা সুবিধা, জমি নিবন্ধন, নামজারি, ইউটিলিটি সংযোগ, লাইসেন্স এবং বৈদেশিক বিনিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।
কার্ডের মাধ্যমে রেমিট্যান্স রিওয়ার্ড পয়েন্ট, সহজ ঋণ সুবিধা, ক্রেডিট স্কোরিং, সরাসরি অর্থ প্রেরণ এবং জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, কনস্যুলার সেবা, ব্যাংকিংসহ বিভিন্ন সরকারি সেবায় অগ্রাধিকার নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
আগস্টের মাঝামাঝি সময়ে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক উদ্বোধন করা হবে। প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে। পরে দ্বিতীয় পর্যায়ে প্রবাসী কল্যাণ ব্যাংক কার্ড-সংক্রান্ত সব কার্যক্রম পরিচালনা করবে।
সরকার চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুন মাসের মধ্যে ২ লাখ প্রবাসীর হাতে এ কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে দোকান ভাঙচুরের অভিযোগ, সম্পত্তি নিয়ে দুই পক্ষের বিরোধ

আগস্টেই চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে ১০ বিশেষ সুবিধা

আপডেট : ০৮:২৩:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬