ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে গেলেন সেনাবাহিনী প্রধান

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • 48

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি তুরস্ক সরকারের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেছেন।
রোববার (১৯ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে সেনাবাহিনী প্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারিত ও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত নেতার জায়গা হবে না’—চাঁদপুরে শেখ ফরিদ মানিক

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে গেলেন সেনাবাহিনী প্রধান

আপডেট : ১২:০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬