আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১ নম্বর হাটিলা পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সমাজসেবক রুবেল মোল্লা। প্রার্থিতা ঘোষণার পর থেকেই ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় তিনি এলাকাবাসীর কাছে পরিচিত মুখ হিসেবে পরিচিত।
স্থানীয়দের ভাষ্য, ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একজন সৎ, জনবান্ধব ও দায়িত্বশীল জনপ্রতিনিধির প্রয়োজন। তারা এমন একজন নেতৃত্ব প্রত্যাশা করেন, যিনি মানুষের কথা গুরুত্ব দিয়ে শুনবেন এবং সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাবেন।
চেয়ারম্যান প্রার্থী রুবেল মোল্লা বলেন, “চেয়ারম্যান হওয়াই আমার একমাত্র লক্ষ্য নয়; মানুষের সেবা করাই আমার মূল অঙ্গীকার। জনগণের ভালোবাসা, আস্থা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও উন্নয়নমুখী হাটিলা পশ্চিম ইউনিয়ন গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গঠনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন।
রুবেল মোল্লার প্রার্থিতা ঘোষণার পর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তরুণদের মধ্যে যেমন উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে, তেমনি প্রবীণদের মধ্যেও তৈরি হয়েছে ইতিবাচক প্রত্যাশা। তবে শেষ পর্যন্ত জনগণের ভোটেই নির্ধারিত হবে ভবিষ্যৎ নেতৃত্ব।
স্থানীয়দের মতে, জনসেবা, সততা ও উন্নয়নের অঙ্গীকারকে সামনে রেখে রুবেল মোল্লার এই পথচলা ইতোমধ্যেই ইউনিয়নজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
স্বপ্নের হাটিলা পশ্চিম ইউনিয়ন গড়ার প্রত্যয়ে মাঠে চেয়ারম্যান প্রার্থী রুবেল মোল্লা
-
ডেস্ক নিউজ - আপডেট : ১২:২০:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- 84
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















