ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদবিরোধী নেতৃত্ব মেনে নেবে না জনগণ: ডা. মোবিন

জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মোবিন। তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন জনগণের প্রত্যাশা। যারা এ সনদ বাস্তবায়ন চায় না, এমন দ্বিচারী নেতৃত্বকে এদেশের জনগণ কখনো মেনে নেবে না। দেশের কল্যাণে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “জুলাইয়ের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। শহীদদের আত্মত্যাগকে যথাযথ মর্যাদা দিতে হলে তাদের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম প্রধান এবং মতলব দক্ষিণ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুর রশিদ পাটোয়ারী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব পৌর জামায়াতে ইসলামীর আমীর মো. জসিম উদ্দিন প্রধান। সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের মতলব পৌরসভা শাখার সেক্রেটারি এ. এম. ইদ্রিস খান।
এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে জুলাইয়ের বিভিন্ন ঘটনার ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
ছবি ক্যাপশন: মতলব দক্ষিণে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মোবিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে দোকান ভাঙচুরের অভিযোগ, সম্পত্তি নিয়ে দুই পক্ষের বিরোধ

জুলাই সনদবিরোধী নেতৃত্ব মেনে নেবে না জনগণ: ডা. মোবিন

আপডেট : ০৭:২৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬