ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় বিপুল পরিমাণ অ’বৈধ চায়না রিং জাল জব্দ ও পুড়িয়ে ধ্বং’স, আ’টক ৩

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৩৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • 89

চাঁদপুরের কচুয়ায় বিপুল পরিমাণ অবৈধ চায়না রিং জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য অফিস। ​বুধবার (২২ জুলাই) সকালে উপজেলার কাদলা ইউনিয়নের নোয়াদ্দা গ্রামে অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করা হয়। কচুয়া থানার এএসআই মো. মফিজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়।

​আটককৃতরা হলেন, ​সাইফুল (৩০), পিতা: মমিন পাটোয়ারী, গ্রাম: হরিদাসপাড়া, মতলব দক্ষিণ। ​শাহাদাত (৩০), পিতা: আবুল হোসেন, গ্রাম: নোয়াদ্দা (কাদলা),  ও ​আব্দুল মালেক (৬০), পিতা: মৃত রোস্তম আলী, গ্রাম: নোয়াদ্দা (কাদলা) ।

​অভিযান পরিচালনা শেষে কচুয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম জব্দকৃত চায়না রিং জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।

​এ বিষয়ে কচুয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কচুয়া উপজেলার প্রতিটি এলাকায় অবৈধ চায়না রিং জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হবে এবং এর সাথে জড়িত কাউকে ছাড় না দিয়ে আইনের আওতায় আনা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কচুয়ায় বিপুল পরিমাণ অ’বৈধ চায়না রিং জাল জব্দ ও পুড়িয়ে ধ্বং’স, আ’টক ৩

আপডেট : ০৭:৩৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬