ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে শিক্ষার মানোন্নয়নে সংসদ সদস্যের সাথে প্রধানদের জরুরি বৈঠক

শাহরাস্তিতে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে সাংসদের সঙ্গে উপজেলার সকল কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি, অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সুপারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে শাহরাস্তি উপজেলা প্রশাসন এবং মাধ্যমিক শিক্ষক ও সমাজকল্যাণ সমিতির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জি. মো. মমিনুল হক এমপি। বলেন,
শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষক ও পরিচালনা পর্ষদের সমন্বয় জোরদার, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার প্রসার কাজ করতে হবে।

“শিক্ষকের রাজনৈতিক পরিচয় নয়, শিক্ষার্থীর কল্যাণে তাঁর অবদান এবং প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা-ই হবে মূল্যায়নের প্রধান মানদণ্ড। সমাজের শিক্ষিত মানুষের বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের প্রতি সমর্থন থাকতেই পারে। অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তাঁর মর্যাদা ও সম্মান অক্ষুণ্ন রাখা সবার দায়িত্ব।”

তিনি আরও বলেন, পরিচালনা পর্ষদকে অবশ্যই প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও সুপারদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। কাউকে হয়রানি বা অপদস্থ করার মানসিকতা নিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে না। আগামী পাঁচ বছরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে একটি কার্যকর ও আস্থাভিত্তিক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান, শিক্ষক ও পরিচালনা পর্ষদ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করলে শিক্ষার মান আরও এগিয়ে যাবে।

তিনি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ব্যবস্থাপনা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে বলেন, ইতোমধ্যে অনেক প্রতিষ্ঠানে অনলাইনে ফি আদায়, হিসাব সংরক্ষণ ও ব্যয় ব্যবস্থাপনা চালু হয়েছে। স্বচ্ছতা, জবাবদিহিতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমেই একটি যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

উপজেলা নির্বাহী অফিসার  মনিরা খাতুনের সভাপতিত্বে

মাধ্যমিক শিক্ষক ও সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এমএসসি-এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন  উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আয়েত আলী ভূঁইয়া, বিএনপির সহ-সভাপতি ও মেহের ডিগ্রি কলেজের সভাপতি আবু ইউছুফ রুপন পাটওয়ারী, অধ্যক্ষ মোজাহের হোসেন, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, সূচীপাড়া ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হাসান আহমেদ টিপু, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান,  মাধ্যমিক শিক্ষক ও সমাজকল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুর রহিম, মেহার উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইকবাল হোসেন, নিজমেহের পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সভাপতি আলী আজগর মিয়াজী, রাজাপুরা মাদ্রাসার অধ্যক্ষ সায়েদুল ইসলাম, আক্তার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি, অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সুপারগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তিতে শিক্ষার মানোন্নয়নে সংসদ সদস্যের সাথে প্রধানদের জরুরি বৈঠক

আপডেট : ০৩:১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬