ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে স্কুলছাত্রীর করুণ মৃ”ত্যু, শোকে স্তব্ধ পশ্চিম শোকদী

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:১৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • 170

চাঁদপুর সদর উপজেলার পশ্চিম শোকদী এলাকায় ডাকাতিয়া নদীতে পড়ে আয়েশা জাহান (১০) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে আফজাল খানের ব্রিক ফিল্ড সংলগ্ন ডাকাতিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়েশা জাহান পশ্চিম শোকদী গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। সে পশ্চিম শোকদী মেধা বিকাশ স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় আয়েশা। কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে ডাকাতিয়া নদীতে পড়ে থাকতে দেখে উদ্ধার করে দ্রুত চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
তবে কীভাবে আয়েশা নদীতে পড়ে যায়, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেননি পরিবারের সদস্যরা।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, কোমলমতি এই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুই স্ট্যাম্পে একই নম্বর, ভেন্ডারও নেই অস্তিত্ব!

চাঁদপুরে স্কুলছাত্রীর করুণ মৃ”ত্যু, শোকে স্তব্ধ পশ্চিম শোকদী

আপডেট : ১০:১৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬