ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে অসহায় শাহরাস্তির এক প্রবাসী, দেশে ফেরাতে আবেদন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • 79

সৌদি আরবের রিয়াদের বাথা ফিলিপাইনি মার্কেট এলাকায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার এক প্রবাসী বাংলাদেশি চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তাকে রিয়াদের শুমাইসি (Shumeisi) হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হলেও, এখনো তিনি শারীরিকভাবে সুস্থ নন। হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত তাকে দেশে পাঠানোর পরামর্শ দিয়েছে।
জানা গেছে, প্রায় ২৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ওই প্রবাসীকে ডিসচার্জ করা হয়। তবে তার কোনো বৈধ ইকামা (রেসিডেন্স পারমিট) নেই। দেশে ফেরানোর জন্য এক্সিট ভিসার আবেদন করতে গিয়ে দেখা যায়, তার পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে গেছে। ফলে দেশে ফেরার প্রক্রিয়া জটিল হয়ে পড়েছে।
বর্তমানে স্থানীয় কয়েকজন বাংলাদেশি প্রবাসী নিজেদের উদ্যোগে অর্থ সংগ্রহ করে তাকে দেশে পাঠানোর চেষ্টা করছেন। কিন্তু থাকার স্থানের অভাব এবং তার অসুস্থতার কারণে কেউ তাকে আশ্রয় দিতে রাজি হচ্ছেন না। ফলে তিনি মানবেতর অবস্থায় দিন পার করছেন।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় একজন প্রবাসী জানান, শাহরাস্তির এই ব্যক্তির কোনো নিকটাত্মীয়ের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। চাঁদপুর, বিশেষ করে শাহরাস্তির প্রবাসী ও স্বজনদের প্রতি দ্রুত এগিয়ে এসে তার দেশে ফেরার ব্যবস্থা করার আহ্বান জানানো হয়েছে।
রোগীর সঙ্গে যোগাযোগের জন্য দেওয়া নম্বর: ০৫৪৫১৯০৩২৬।
স্থানীয়দের দাবি, মানবিক বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস এবং শাহরাস্তির স্বজনদের দ্রুত সমন্বিত উদ্যোগ গ্রহণ করে অসহায় এই প্রবাসীকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা জরুরি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুই স্ট্যাম্পে একই নম্বর, ভেন্ডারও নেই অস্তিত্ব!

সৌদিতে অসহায় শাহরাস্তির এক প্রবাসী, দেশে ফেরাতে আবেদন

আপডেট : ০৫:১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬