ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাটিলা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ডা. এম এ কাহ্হার মজুমদারের দোয়া কামনা

চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সমাজসেবক ডা. এম এ কাহ্হার মজুমদার। তিনি সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঘোষণার পর থেকেই ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

ইউনিয়ন পরিষদের স্থায়ী আয়ের ব্যবস্থা করার জন্য সরকারি ভূমি লিজ এনে ধড্ডা খালপাড়ে সরকারি অর্থায়নে আধুনিক মার্কেট নির্মাণ ও পাতানিস বাজারের সরকারি লিজ ভুক্ত সম্পত্তির উপর মার্কেট নির্মাণ করে ইউনিয়ন পরিষদের স্থায়ী আয়ের উৎস করা হবে। পরিষদের উন্নয়ন ও জনসাধারণের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বৈষম্যহীন একটি আধুনিক ইউনিয়ন গড়ে তোলার অঙ্গীকার।

সাধারণ মানুষের সুখ-দুঃখে দীর্ঘদিন পাশে থাকা এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে ইতোমধ্যেই অনেকের কাছে পরিচিত মুখ। স্থানীয়দের মতে, একজন সৎ, জনবান্ধব ও দায়িত্বশীল জনপ্রতিনিধির প্রত্যাশায় তারা এমন নেতৃত্ব চান, যিনি মানুষের কথা গুরুত্ব দিয়ে শুনবেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ইউনিয়ন পরিচালনা করবেন এবং উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে সমান গুরুত্ব দেবেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) চেয়ারম্যান প্রার্থী ডা. এম এ কাহ্হার মজুমদার বলেন, “চেয়ারম্যান হওয়াই আমার একমাত্র লক্ষ্য নয়, মানুষের সেবা করাই আমার প্রধান অঙ্গীকার। জনগণের ভালোবাসা, আস্থা ও সহযোগিতা নিয়ে একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ এবং উন্নয়নমুখী হাটিলা পশ্চিম ইউনিয়ন গড়ে তুলতে চাই।

আমি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষির উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, যুব সমাজের দক্ষতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং একটি স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গঠনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন।

ডা. এম এ কাহ্হার মজুমদার প্রার্থীতা ঘোষণার পর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তরুণদের মধ্যে যেমন দেখা দিয়েছে উৎসাহ, তেমনি প্রবীণদের মধ্যেও তৈরি হয়েছে ইতিবাচক প্রত্যাশা। এখন শেষ পর্যন্ত জনগণের রায়ই নির্ধারণ করবে ভবিষ্যৎ নেতৃত্ব।

এ ব্যাপারে এলাকাবাসী বলেন, আমরা যোগ্য নয় নীতি ও নিষ্ঠাবান ব্যক্তিকে চাই। যাকে আমরা সুখে দুঃখে সব সময় পাশে পাই। তিনি আর কেউ নয় আমাদের একমাত্র ডা. এম এ কাহ্হার মজুমদার ভাই। আমরা সবাই আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে তাকে চাই।

তারা আরো বলেন, আমরা এমন চেয়ারম্যান চাইনা যিনি আমাদের সুখে দুখে পাশে থাকবেন না। বর্তমানে জনসেবা থেকে বিচ্ছিন্ন ইউনিয়নবাসী। সঠিক সময় সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র পাচ্ছেন না ইউনিয়ন পরিষদে গিয়ে সাধারণ জনগণ। একের পর এক ইউনিয়নের বাসিন্দারা বর্তমান চেয়ারম্যানের প্রতি ওনাস্তা প্রকাশ করে আসছেন।

ইতিমধ্যে ডা. এম এ কাহ্হার মজুমদার মানবিক ডাক্তার হিসেবে হাজীগঞ্জ উপজেলা তথা চাঁদপুর জেলার পরিচিত মুখ। ডাক্তারি পেশার পাশাপাশি ইউনিয়নবাসীর খেদমতে তিনি নিয়োজিত থাকতে চান। মানব সেবাই যার লক্ষ্য ও উদ্দেশ্য। যার নেই কোন চাওয়া পাওয়া। একমাত্র উদ্দেশ্যই মানব সেবা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুই স্ট্যাম্পে একই নম্বর, ভেন্ডারও নেই অস্তিত্ব!

হাটিলা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ডা. এম এ কাহ্হার মজুমদারের দোয়া কামনা

আপডেট : ১০:৩৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬