চাঁদপুরের হাজীগঞ্জে গত সাত-আট দিন ধরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজকর্ম, ক্ষতির মুখে পড়ছে ব্যবসা-বাণিজ্য এবং ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষ।
এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) গোবিন্দ আগারওয়াল জানান, দেশের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। এর প্রভাবেই হাজীগঞ্জসহ বিভিন্ন এলাকায় লোডশেডিং দিতে হচ্ছে।
তিনি বলেন, “হাজীগঞ্জ এলাকায় বিদ্যুতের চাহিদার তুলনায় প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ কম বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। ফলে নির্ধারিত চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না এবং বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে লোডশেডিং করতে হচ্ছে।”
জিএম গোবিন্দ আগারওয়াল আরও জানান, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতায় বর্তমানে বিদ্যুতের চাহিদা প্রায় ৮০ মেগাওয়াট, কিন্তু জাতীয় গ্রিড থেকে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৫০ থেকে ৬০ মেগাওয়াট। এই ঘাটতির কারণেই বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক হলে বিদ্যুৎ উৎপাদনও বাড়বে এবং খুব শিগগিরই লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে।
এদিকে, দীর্ঘ সময় ধরে চলমান লোডশেডিংয়ে হাজীগঞ্জের বাসিন্দাদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন স্থানীয়রা।
হাজীগঞ্জে ঘন ঘন লোডশেডিংয়ের কারণ জানাল পল্লী বিদ্যুৎ
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৭:৪৭:০৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- 957
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















