মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাশেদ জামান টিপু বলেছেন, আমাদের এমপি ড. জালাল উদ্দিন যেমন মানুষের পাশে থাকতে পছন্দ করেন, তেমনি আমিও মানুষের পাশে থাকতে পছন্দ করি। আমি সুখে দুঃখে সুলতানাবাদ ইউনিয়নবাসীর পাশে থাকতে চাই। আজ সোমবার সন্ধ্যায় গোড়াইরকান্দি গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
রাশেদ জামান টিপু আরও বলেন, ইউনিয়নের যেসব উন্নয়ন কাজ দরকার সেগুলো আমরা এমপি মহোদয়ের সাথে কথা বলে সেইসব কাজগুলো শেষ করা হবে। মসজিদ মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠান রাস্তা ঘাট ও স্কুলগুলোতে উন্নয়ন করা হবে। আমাদের দল বিএনপি ক্ষমতা এসে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন যে যেই ধর্মেরই হোক না কেন আমাদের মধ্যে কোন ভেদাভেদ থাকবে না। কোন সন্ত্রাসী চাঁদাবাজি থাকবে না। আমরা শান্তিপ্রিয় মানুষ সকলে মিলে মিশে শান্তিতে থাকব। আর দল এবং এমপি মহোদয় যদি আমাকে মনোনীত করে তাহলে আমি ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। সবাই আমার জন্য দোয়া করবেন।
কিতাব আলীর সভাপতিত্বে ও ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদ উল্লাহর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা হাসান সরকার, শ্রমিক দলের নেতা শাহআলম ভুইয়া, তাফাজ্জল, করুন বিশ্বাস, বিকাশ সরকার, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সেফায়েত উল্লাহ সহ আরো অনেকে।
সুলতানাবাদ ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদ হাসান টিপুর গণসংযোগ
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৯:০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- 105
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















