ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৭ নম্বর ওয়ার্ড ব্যবসায়ীদের সাথে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির  সভাপতি পদপ্রার্থী এমরান হোসেনের মতবিনিময় 

চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আসন্ন নির্বাচনকে সামনে রেখে ৭ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন সভাপতি পদপ্রার্থী মো. এমরান হোসেন।
শনিবার (১৫ আগস্ট) সকালে তিনি ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনে তাঁর প্রার্থিতা নিয়ে মতবিনিময় করেন। এ সময় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা, বাজার ব্যবস্থাপনা ও সমিতির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
পৌর হকার্স মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি মো. অহিদুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী।
এতে আরও বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মিজানুর রহমান এবং হাজীগঞ্জ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম ভুট্টো।
সভায় সভাপতি পদপ্রার্থী মো. এমরান হোসেন বলেন, “ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাজারের শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদার করাই আমার লক্ষ্য। নির্বাচিত হলে ব্যবসায়ীদের মতামতকে গুরুত্ব দিয়ে সমিতির কার্যক্রম পরিচালনায় সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি আরও বলেন, হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর ভূমিকা রাখা এবং একটি নিরাপদ, সুশৃঙ্খল ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করতে চান।
এ সময় তিনি আসন্ন নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডসহ হাজীগঞ্জ বাজারের সব ব্যবসায়ীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন ব্যবসায়ী, ব্যবসায়ী নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

৭ নম্বর ওয়ার্ড ব্যবসায়ীদের সাথে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির  সভাপতি পদপ্রার্থী এমরান হোসেনের মতবিনিময় 

আপডেট : ০২:৫০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬