ঢাকা ১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে ঈদুল আযহার ৩টি জামাত অনুষ্ঠিত হবে | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:৪২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২
  • 186
মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
মুসলমানদের অন্যতম সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আযহা পালিত হবে আগামিকাল রোববার। ইতিমধ্যে ঈদের আনন্দ উপভোগ করতে বাংলাদেশী মুসলিম উম্মাহ যার যার সাধ্য অনুযায়ী সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। ক্রয় করেছেন কোরবানীর পশু।
গত দুই বছর অতিমারি করোনা ভাইরাসের কারণে ঈদ নামাজের জামাত সীমিত ছিল। যা চার দেয়ালের ভেতরই সীমাবদ্ধ ছিল। এছাড়াও কোলাকুলিতেও ছিল মানা। তবে চলতি বছর করোনা সংক্রমণ কমে আসায় এবার ঈদ ফিরছে উৎসবের পুরনো মেজাজ। এতে করে সবার মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
প্রতি বছরের ন্যায় এ বছরও হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে পবিত্র ঈদুল আযহা নামাজের ৩টি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম জামাত হবে সকাল ৭ টায়। যার ইমামতি করবেন, মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি মোহাম্মদ আব্দুর রউফ।
দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন, মসজিদের সহকারী ইমাম মুফতি মো.  আবু সাঈদ এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০ টায়। যার ইমামতি করবেন, মসজিদের সহকারী ইমাম হাফেজ মাওলানা মো. আনাছ।

বিষয়টি নিশ্চিত করেছেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ভারপ্রাপ্ত মোতওয়াল্লী প্রিন্স শাকিল আহমেদ। তিনি বলেন, পবিত্র ঈদুল আযহার ৩টি জামায়াতকে সুন্দরভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে ঈদুল আযহার ৩টি জামাত অনুষ্ঠিত হবে | Rknews71

আপডেট : ০৪:৪২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২