প্রিয় হাজীগঞ্জবাসী,
আসসালামু আলাইকুম। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আবারো এলো পবিত্র ঈদ। উক্ত ঈদ উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তে বসবাসরত ঈদ-উল-আযহা উদযাপনের জন্য প্রিয় এলাকায় এসেছেন। সবার সর্বাধিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা টীম হাজীগঞ্জ বিরতিহীন প্রচেষ্টা অব্যাহত রেখেছি।
ঈদ উপলক্ষ্যে গ্রামে এসে দীর্ঘদিনের জমি-জমা,সীমানা নির্ধারণ, প্রীতি ফুটবল/ক্রিকেট ম্যাচকে ঘিরে কোন অপ্রীতিকর ঘটনা সৃষ্টি যেন না হয় সে-বিষয়ে ব্যক্তিগত,পারিবারিক, সামাজিক সচেতনতা,পরম সহিষ্ণুতা কামনা করছি।
এই জাতীয় যেকোন সমস্যার শুরুতেই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,জনপ্রতিনিধিদেরসহ সংশ্লিষ্ট বিট অফিসারের সহযোগিতা গ্রহণ করুন। পারষ্পরিক শ্রদ্ধাবোধ,পরিনামদর্শী চিন্তা অনেক বড় সমস্যার সমাধান করতে পারে। আপনার/আপনাদের একটু অসহিষ্ণুতা আপনার বা আপনার প্রতিবেশীর চিরস্থায়ী ক্ষতিসাধন করতে পারে।
যার ফলে আপনি আপনার আপনজন হারা কিংবা আপনার জন্য আপনার প্রতিবেশী আপনজন হারা হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটি বিষয় কোরবানির পশু জবেহ এবং এর পরবর্তী কার্যক্রম এবং চামড়া সংক্রান্ত সরকারী নির্দেশনা মেনে চলার অনুরোধ করছি।
ঈদ পরবর্তীতে ঈদ উৎসবের নামে খোলা পিক-আপে শব্দ যন্ত্রসহ বিভিন্নভাবে ঘোরাঘুরি (ভ্রাম্যমাণ ডিজে নামে পরিচিত) থেকে বিরত থাকতে এবং অনুজদের বিরত রাখতে আন্তরিক সহযোগিতা কামনা করছি।
কোরবানি পশুসহ অন্যান্য কাজে ব্যস্ত থাকার পাশাপাশি বাড়ীর আঙ্গিনার আশেপাশে পুকুর/জলাশয় হতে নিজেদের শিশু/বাচ্চাদের নিরাপদ রাখতে বিশেষ যত্নশীল হওয়ার জন্য অনুরোধ করছি।
ঈদ উদযাপনে যেন পুকুর বা জলাশয়ে কোন বাচ্চা/শিশু পরে আমরা যেন সন্তানহারা না হই। আসন্ন ঈদের মর্যাদা এবং গুরুত্বকে সমুন্নত রাখতে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আমরা সর্বদা আপনাদের যেকোন আইনী সহযোগিতা দিতে বদ্ধ পরিকর। ঈদ মোবারক
শুভেচ্ছান্তেঃ
মোহাম্মদ জোবাইর সৈয়দ, অফিসার ইনচার্জ (ওসি), হাজীগঞ্জ থানা, চাঁদপুর।




















