ঢাকা ০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামীণ রাস্তা নয়, যেন জলাশয়: ফরিদগঞ্জের উত্তরাঞ্চলে চরম ভোগান্তিতে গ্রামীণ মানুষ

ফরিদগঞ্জ উপজেলার উত্তরাঞ্চলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রামীণ পাকা সড়ক এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কে সৃষ্ট বড় বড় গর্তে সাম্প্রতিক বর্ষার বৃষ্টি জমা হয়ে তা যেন ছোটখাটো জলাশয় বা ডোবায় পরিণত হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় হাজার হাজার বাসিন্দা ও যানবাহন চালকেরা।
​স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পাইকপাড়া, বালিথুবা পূর্ব,এলাকার সংযোগকারী পাকা সড়কগুলোর বিটুমিন ও কার্পেটিং উঠে গিয়ে বহু জায়গায় ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে এসব গর্তে পানি জমে গিয়ে কোনটা মূল রাস্তা আর কোনটা ডোবা, তা চেনার উপায় নেই। ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
​সরেজমিনে দেখা যায়, পানি জমে থাকা গর্তে অটোরিকশা, সিএনজি ও মোটরসাইকেলের চাকা আটকে গিয়ে যানবাহন উল্টে যাওয়ার ঘটনা ঘটছে নিয়মিত। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও প্রবীণ মানুষদের যাতায়াতে পোহাতে হচ্ছে মারাত্মক ভোগান্তি।
​ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় আজ এই কঙ্কালসার অবস্থা। সামান্য বৃষ্টি হলেই রাস্তা কাদাপানিতে একাকার হয়ে যায়। যানবাহন চালকরা জানান, গর্তে পানি জমে থাকায় গভীরতা বোঝা যায় না, যার কারণে প্রায়ই গাড়ির যন্ত্রাংশ ভেঙে বিকল হয়ে পড়ে।
​এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কারের জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ দাবি জানিয়েছেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

গ্রামীণ রাস্তা নয়, যেন জলাশয়: ফরিদগঞ্জের উত্তরাঞ্চলে চরম ভোগান্তিতে গ্রামীণ মানুষ

আপডেট : ১২:৪৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬