ঢাকা ১২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব পৌরসভার মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা

 মতলব পৌরসভায় পরিকল্পিত নগরায়ণ ও নাগরিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট ) মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)’-এর আওতায় প্রণয়নাধীন মহাপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
কর্মশালায় মতলব পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসনে কার্যকর পানি নিষ্কাশন নেটওয়ার্ক, ডাম্পিং, পার্ক এবং সার্বিক অবকাঠামোগত উন্নয়নের সম্ভাব্য চিত্র উপস্থাপন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার(ভূমি) মুমতাহিনা পৃথুলা এবং পরিচালনা করেন মতলব পৌর নির্বাহী কর্মকর্তা মো. ছাইফুর রহমান।
কর্মশালায় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান মানিক,সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর,
উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, সাধারণ সম্পাদক মো.জাকির হোসেন, প্রকৌশলী ফেরদৌস আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম, সাবেক প্যানেল মেয়র শাহ গিয়াস, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিরাজ মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাছির উদ্দীন মিয়াজী, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিরাজ মাহমুদ জিসান, মতলব পৌর ছাত্র দলের সদস্য সচিব মাসুদ পারভেজ পনির প্রমুখ।
 একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে সুপরিকল্পিত মহাপরিকল্পনার কোনো বিকল্প নেই। প্রণীত মহাপরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে মতলব পৌরসভায় নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশবান্ধব নগরায়ণ নিশ্চিত করাসহ মতলব পৌরসভার স্থায়ী জায়গা নিয়ে ব্যাপক আলোচনা ও মতামত দেওয়া হয়।
কর্মশালায় শিক্ষক, সাংবাদিক, স্থানীয় সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব পৌরসভার মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা

আপডেট : ১১:৪৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬