ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমেরিকান আর্মিতে যোগদান করলেন হাজীগঞ্জের কৃতি সন্তান জুম্মান

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৪৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • 456
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের খাটরা বিলওয়াই এলাকার কৃতি সন্তান জুম্মান তপদার বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে যুক্তরাষ্ট্রের ইউএস আর্মিতে যোগদান করেছেন। তার এ সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
জুম্মান তপদার হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাটরা বিলওয়াই গ্রামের বাসিন্দা। তিনি বিল্লাল হোসেন তপদার ও শাহনাজ বেগম দম্পতির ছোট ছেলে। পাঁচ সদস্যের পরিবারের দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট।
জানা যায়, জীবিকার তাগিদে জুম্মান তপদার ২০২৩ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও নিজের ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টার পাশাপাশি ইউএস আর্মিতে যোগদানের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়ায় সফলতা অর্জন করেন তিনি।
জুম্মানের এ অর্জনে তার পরিবার ও স্বজনরা আনন্দিত। স্থানীয়রাও তার সাফল্যকে হাজীগঞ্জের জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন। তারা জুম্মান তপদারের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফল কর্মজীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।
উল্লেখ্য, ইউএস আর্মিতে বাংলাদেশি বংশোদ্ভূত একজন তরুণের এ অর্জন তার নিজের পাশাপাশি পরিবার ও নিজ এলাকার জন্যও সম্মানের বলে মনে করছেন এলাকাবাসী।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

আমেরিকান আর্মিতে যোগদান করলেন হাজীগঞ্জের কৃতি সন্তান জুম্মান

আপডেট : ১১:৪৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬