মোঃ জামাল হোসেনঃ
চাঁদপুরের শাহরাস্তির ঐতিহ্যবাহী সুয়াপাড়া বড়বাড়ি কেন্দ্রীয় ঈদগায় ময়দানে ঈদুল আযহা নামাজ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
ধর্মীয় ভাব মুসলমানদের বড় উৎসব আনন্দের মধ্যে দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে শাহরাস্তি উপজেলার পৌর শহরের সুয়াপাড়া বড়বাড়ি কেন্দ্রীয় ঈদগায় সর্ববৃহৎ ঈদ-উল-আযহার নামাজের জামায়াত অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী সুয়াপাড়া বড় বাড়ি কেন্দ্রিয় ঈদগায়ে। সুয়াপাড়া জিকে মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০০৩ এবং ২০০৪ ব্যাচের আয়োজনে সকাল সোয়া ৮ টায় ঈদ উল আযহার দুই রাকাত ফরজ নামাজ আদায় করেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসলীগণ। সকাল ৬টা থেকে সুয়াপাড়া বড়বাড়ি কেন্দ্রীয় ঈদগায় বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন ইউনিয়ন থেকে মুসল্লীগণ ঈদগায়ে আসতে শুরু করেন।
সকাল সোয়া ৮ টায় মধ্যে কানায় কানায় পুরে যায় ঈদগাঁ। নামাজ শুরুর আগে ঈদগাহ পরিচালনা কমিটি ও এসএসসি ২০০৩-২০০৪ এর পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল আযহার, ঈদের শুভেচ্ছা জানান।
নামাজ ও দোয়া পরিচালন করেন হযরত মাওলানা মেজবাহ উদ্দিন লতিফি সাহেব নামাজ শেষে করোনা মহামারি থেকে সবাইকে রক্ষা এবং দেশবাসীর সুখ,শান্তি ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
পবিত্র ঈদুল আযহা নামাজে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চাঁদপুর জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মোঃ কামরুজ্জামান মিন্টু, সুয়াপাড়া বড়বাড়ি ঈদগাহ্ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ মাস্টার, ঈদগায়ের মতোয়াল্লি মোঃ মাহবুব আলম পাটোয়ারী, পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মকবুল আহমেদ, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহাব উদ্দিন, ডাঃ মফিজুর রহমান, পৌরযুবলীগ নেতা শামীম আহমেদ, সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী,শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন পেশার লোকজনসহ সকল ধর্মপ্রাণ মুসলমান ও এস এস সি ২০০৩ এবং ২০০৪ এর শিক্ষার্থীবৃন্দ।
ঈদগায়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক, হ্যান্ড স্যানেটাইজারের ব্যবস্থা ও খাবার পানি রাখা হয়েছে।
পরে পশু কোরবানীর মধ্যে দিয়ে মহান সৃষ্টিকর্তা আল্লাহর সন্তুষ্ঠি লাভের আশায় গরু, ছাগল, মহিষ কোরবানী করেন ইসলাম ধর্মালম্বী জনগন।
কোরবানী পশু জবাইয়ের পর মুসলমানরা পশুর মাংস বিভিন্ন দরিদ্রদের বিতরণ করেন এবং আত্মীয় স্বজনের বাড়তে নিয়ে যেতে দেখা গেছে।




















