জসিম উদ্দিন, ফরিদগঞ্জ:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ এর উদ্যোগে সোমবার (১১ জুলাই)বিকেলে ইউনিয়ন পরিষদ এর সভাকক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত।
উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু তালেব সরদার এর সঞ্চালনায় বালীথুবা গ্রামেরই বাসিন্দা নারায়ণগঞ্জ এর ব্যাবসায়ী ও সমাজ সেবক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে উক্ত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়নপরিষদের বর্তমান চেয়ারম্যান হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স প্রবাসী রবিউল হাসান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ,দেইচর মডেল একাডেমীর সভাপতি আতিকুর রহমান (আতিক বাবু), সাহাবুদ্দিন সাহিন, আবুল কাশেম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য জসিম উদ্দিন, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম বাচ্চু ইউনিয়ন পরিষদের সদস্য গন সহ ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ কৃষক লীগ শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।




















