মোঃ জামাল হোসেনঃ
চাঁদপুরের শাহরাস্তিতে পদ্মা সেতু ফুটবল টুর্নামেন্ট ২০২২ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই সোমবার বিকেলে সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে ঐতিহাসিক নরিংপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী মোঃ আবুল বাশার পাটোয়ারী। ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ফরাজীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব উদ্দিন আহমেদ হেলাল।
অনুষ্ঠানে বক্তারা বলেন ফুটবল খেলা একটি ঐতিহ্য খেলা। এই ফুটবল খেলা এখন হয় না বললেই চলে। আজকে তোমাদের এই ফুটবল খেলা দেখে আমরা খুবেই আনন্দিত, এ ফুটবল খেলা একটি সামাজিক খেলা, এ দেখার জন্য দূর-দূরান্ত থেকে অনেক ক্রীড়ামোদি ও দর্শকরা দেখতে আসেন ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে ফুটবল খেলার উদ্যোগ নেওয়ায় সংগঠনকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। ঐতিহ্য এ ফুটবল খেলাকে ধরে রাখতে বিদ্যালয়ের নবম -দশম শ্রেণীর শিক্ষার্থীরা লেখাপড়ার-পাশাপাশি ফুটবল খেলায় অংশগ্রহণে তাদের মেধাবিকাশ আরো বাড়বে, মাদক এবং সমাজের অপকর্ম থেকে বিরত থাকবে। সেই ঐতিহ্য ফুটবল খেলাকে আবারো ফিরিয়ে আনতে হবে। ফাইনাল খেলায় বিদ্যালয়ের শিক্ষক, সুধীজন, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজক সূত্রে জানা যায় ১৫ দিনব্যাপি উক্ত খেলায় ৯ওয়ার্ডের ৯টি দল অংশগ্রহণ করে, ফাইনাল খেলা দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করে ১ং ওয়ার্ড একাদশকে হারিয়ে ৯নং ওয়ার্ড একাদশ ট্রাইবেকারে ৮-৯ গোলে বিজয় হওয়ার গৌরব অর্জন করেন। আলোচনা সভা শেষে বিজয়ী দল ৩ নং ওয়ার্ড ছাত্রলীগ ৩২ ইঞ্চি এলইডি টিভি প্রথম পুরস্কার ও রানার্সআপ দল ১ নং ওয়ার্ড ছাত্রলীগ ২৪ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।




















