ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীর উপর অতর্কিত হামলা | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:২৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
  • 167
খন্দকার আরিফ ||
হাজীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেকারী ব্যবসায়ীর উপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বর্তমানে ওই ব্যবসায়ী মারাত্মক জখম হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুর ২ টায় উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের কামাল বাড়িতে ঘটেছে।
জানা যায়, ওই বাড়ির মৃত ওয়াদুদ মিয়ার ছেলে মো. শাহজান মিয়া (৬০) এর মালিকানাধীন সম্পত্তির সীমানা প্রাচীর মধ্যে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেন। রোপনকৃত কিছু গাছ একই বাড়ির আমিন মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪০) এর গবাদিপশু ভেঙ্গে ফেলে। বিষয়টি অভিযুক্ত ব্যক্তিকে অবহিত করলে তারা ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ী শাহজাহান মিয়ার উপর অতর্কিত হামলা চালায়। এতে শাহজাহান মিয়া গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অভিযুক্তরা হলেন, আমিন মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪০), খোরশেদ আলমের ছেলে আলআমিন (২১), জাহাঙ্গীর আলমের ছেলে আলাউদ্দিন (১৮) ও আমিন মিয়ার ছেলে খোরশেদ আলম (৪৫)।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে শাহজাহান মিয়ার স্ত্রী বাদী হয়ে ৪ জনকে আসামী করে হাজীগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীর উপর অতর্কিত হামলা | Rknews71

আপডেট : ০১:২৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২