ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২ লাখ টাকা ঘুষের অভিযোগে সাব রেজিস্ট্রারসহ আটক ৩

চট্টগ্রামে ঘুষ লেনদেনের অভিযোগে এক সাব রেজিস্ট্রারসহ তিনজনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে অভিযান চালিয়ে ঘুষের ২ লাখ টাকাসহ তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশ।
দুদকের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের এক আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র নিবন্ধনের জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে যান। অভিযোগ রয়েছে, দলিলে কোনো ত্রুটি না থাকলেও নানা অজুহাতে নিবন্ধন প্রক্রিয়া আটকে রাখা হয়।
একপর্যায়ে ওই আইনজীবীর কাছে সংশ্লিষ্ট তিনজন ২ লাখ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ করা হয়। বিষয়টি নিয়ে তিনি দুদকের চট্টগ্রাম কার্যালয়ের হটলাইন নম্বরে যোগাযোগ করে অভিযোগ জানান।
অভিযোগ পাওয়ার পর দুদক কর্মকর্তারা বিষয়টি যাচাই করে পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করেন। মঙ্গলবার নির্ধারিত ঘুষের টাকা লেনদেনের সময় সাব-রেজিস্ট্রি কার্যালয় থেকেই আবদুস সোবহান, ফারুক ইসলাম ও রূপন দাশকে ঘুষের অর্থসহ আটক করা হয় বলে দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে দুদক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

২ লাখ টাকা ঘুষের অভিযোগে সাব রেজিস্ট্রারসহ আটক ৩

আপডেট : ০৮:৪৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬