ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইরাল অডিও কাণ্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান গ্রেপ্তার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট : ০৮:৩৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • 82

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে।
এর আগে ভাইরাল হওয়া ওই অডিওকে কেন্দ্র করে রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করা হয়। পরে তাকে সদরদপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছিল।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাকিবুল হাসানের কথোপকথন রয়েছে বলে দাবি করা হয়। অডিওতে তাকে শেখ হাসিনা দেশে ফিরলে পুলিশ কী ধরনের ভূমিকা রাখবে, সে বিষয়ে মন্তব্য করতে শোনা যায়।
এ নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হলে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন রাকিবুল হাসান। নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ভাইরাল হওয়া অডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
পোস্টে তিনি অডিওটি যাচাই না করে প্রচার না করার আহ্বান জানান। একই সঙ্গে তার নামে মিথ্যা বক্তব্য ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।
অডিওটি ঘিরে বিতর্কের মধ্যেই তাকে গ্রেপ্তারের খবর আসে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ভাইরাল অডিও কাণ্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান গ্রেপ্তার

আপডেট : ০৮:৩৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬