ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কেএফটি কলেজিয়েট স্কুলে একাদশ শ্রেণির নবীনবরণ ও ওরিয়েন্টেশন

নবীন আগন্তুক, নব যুগ তব যাত্রার পথে চেয়ে আছে উৎসুক”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর)  কেএফটি কলেজিয়েট স্কুলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে কেএফটি কলেজিয়েট স্কুলের ক্যাম্পাস। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফাহমিদা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভকামনা জানিয়ে বক্তব্য দেন। পরে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থী তানভীর ও ইনিভা নিজেদের অনুভূতি ব্যক্ত করেন।
নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে এবং উত্তরীয় পরিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এ সময় তাদের হাতে টিফিন ব্যাগ, সিলেবাস, ক্লাস রুটিন, বাৎসরিক পাঠ পরিকল্পনা, বুক লিস্টসহ বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গভর্নিং বডির অভিভাবক সদস্য আব্দুল হান্নান অপু। তিনি শিক্ষার্থীদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
কেএফটি ট্রাস্টের কোষাধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য জনাব মাজহার শিক্ষার্থীদের নিয়ম-শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও শিক্ষাজীবনে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি কেএফটির নিয়ম-নীতি, শিক্ষাব্যবস্থা, নতুন ক্যাম্পাসে শিক্ষার্থীদের পথচলা এবং ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে বিভিন্ন পরামর্শ দেন। একই সঙ্গে তিনি কলেজের প্রভাষকদের নবীন শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সাহিত্য ও সাংস্কৃতিক ক্লাবের সদস্যদের কবিতা আবৃত্তি, দলীয় অভিনয় ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সবাইকে আনন্দিত করে। প্রাণবন্ত এসব আয়োজনের মধ্য দিয়ে নবীনদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন গার্লস উইংয়ের সমন্বয়ক বদিউল আলম বাবু।
সবশেষে নবীন শিক্ষার্থীদের আপ্যায়নের মধ্য দিয়ে আনন্দঘন নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কেএফটি কলেজিয়েট স্কুলে একাদশ শ্রেণির নবীনবরণ ও ওরিয়েন্টেশন

আপডেট : ১১:২৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬