মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জে সহপাঠীর ধর্ষণে এক এসএসসি পরীক্ষার্থী (১৬) সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়া গেছে। এমন খবর গ্রামে ছড়িয়ে পড়লে গত কয়েকদিন পূর্বে গা-ঢাকা দেয় সৈকত (১৬) নামের ওই সহপাঠী।
এদিকে অনাগত সন্তানের পিতৃ পরিচয়ের দাবীতে এলাকায় বিচার প্রার্থী ধর্ষণের শিকার পরীক্ষার্থী। ধর্ষক সৈকত উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের পূর্ব হাটিলা গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত মনির হোসেনের ছেলে।
ধর্ষক ও নির্যাতিতা তারা দুই জনেই ওই ইউনিয়নের হাটিলা টঙ্গিরপাড় ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং দুজনেই চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।
ঘটনার বিবরণে ওই পরীক্ষার্থী সংবাদকর্মীদের জানান, গত ৪ জানুয়ারী তাদের বাড়িতে ফ্রিজ না থাকায় পাশের বাড়িতে সহপাঠী সৈকতদের ফ্রিজে মাংস রাখতে যায় সে। ওই সময়ে সৈকতের মা বাড়িতে না থাকায় সৈকত তাকে ধর্ষণ করে।
তার বাবা বলেন, বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারকে অবহিত করেছি। তিনি ছেলের অভিভাবদের জানিয়েছেন এবং দুই পক্ষকে বসে সমাধানের পরামর্শ দিয়েছেন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজমুদার বলেন, শুনেছি আজ (শনিবার) দু’পক্ষের মাঝে সমঝোতা হয়েছে। তারা আজ সন্ধ্যায় বা আগামিকাল (রোববার) নিজ নিজ পরিবারের লোকজন নিয়ে আনুষ্ঠানিকভাবে বসবে।




















