ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নবুরকান্দি ফাতেমাতুজ জোহরা (রা.) জামে মসজিদের উদ্বোধন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৪৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • 37

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের নবুরকান্দি ফাতেমাতুজ জোহরা (রা.) জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজের জামাতের মাধ্যমে নবনির্মিত এ মসজিদের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের আর্থিক অনুদানে মসজিদটি নির্মাণ করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে জুমার নামাজের পর মসজিদ প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি মতলব উত্তর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান সজিব, ফাতেমাতুজ জোহরা (রা.) জামে মসজিদ কমিটির সভাপতি মোজাম্মেল হক, সাবেক ইউপি সদস্য ও সমাজসেবক বিল্লাল হোসেন প্রধান, ফতেপুর পশ্চিম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য জহিরুল হক এবং মসজিদ কমিটির কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম।

মিলাদ মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মসজিদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর পূর্বে জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবুরকান্দি ফাতেমাতুজ জোহরা (রা.) জামে মসজিদের উদ্বোধন

নবুরকান্দি ফাতেমাতুজ জোহরা (রা.) জামে মসজিদের উদ্বোধন

আপডেট : ০৬:৪৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬