ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • 38
পেশাগত দক্ষতা, সততা, অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ (পিপিএম)-এ ভূষিত হয়েছেন চাঁদপুর জেলার মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবীর হুসনাইন সানীব।
​শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাঁর হাতে এই পদক তুলে দেন।
​পুলিশ মিডিয়া সেল সূত্রে জানা যায়, পেশাদারিত্ব, সাহসিকতা, উদ্ভাবনী কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তাঁকে এই রাষ্ট্রীয় মর্যাদায় ভূষিত করা হয়।
​জাবীর হুসনাইন সানীবের এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছে চাঁদপুর জেলা পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলা হয়, এই সাফল্য তাঁর পেশাগত নিষ্ঠা ও দায়িত্বশীলতার বাস্তব প্রমাণ। তাঁর এই গৌরবময় অর্জন চাঁদপুর জেলা পুলিশের সকল সদস্যের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
সহকারী পুলিশ সুপার(মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব

রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব

আপডেট : ০২:০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬