ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে হার্ডওয়্যার দোকানের ৪০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর শহরের হাজী মহসিন রোড ও চিত্রলেখা মোড় এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি হার্ডওয়্যার প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় চাঁদপুর হার্ডওয়্যার নামের প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে নাম-ঠিকানাবিহীন পণ্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন পণ্য, খুচরা মূল্য উল্লেখবিহীন পণ্য এবং অনুমোদনহীন পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের বিষয়টি ধরা পড়ে। এসব পণ্যের মধ্যে বিভিন্ন ধরনের থিনার, তারপিন, রং, বার্নিশ, সুপার গ্লুসহ অন্যান্য সামগ্রী ছিল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযানে নেতৃত্ব দেন এবং প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৪০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে প্রতিষ্ঠানটি।
এ সময় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।
অভিযানের অংশ হিসেবে আশপাশের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। একই সঙ্গে ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সোনাতলায় কেজি স্কুলের ৬ ফ্যান চু’রি, তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার  ঘোষণা

চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে হার্ডওয়্যার দোকানের ৪০ হাজার টাকা জরিমানা

আপডেট : ০২:০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬