ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দি কার্টার একাডেমির অধ্যক্ষকে অপসারণের দাবিতে অভিভাবকদের সংবাদ সম্মেলন

চাঁদপুরের মতলব উত্তরের দি কার্টার একাডেমির অধ্যক্ষ মোঃ তামসুল রাব্বানীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলে তাকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির অভিভাবকদের একাংশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে দি কার্টার একাডেমির গেটে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নবম শ্রেণির ছাত্র নাবিক সরকারের পিতা রাব্বানি সরকার। এ সময় অভিভাবক নাজমুল হক সরকার, নাজমুল হক, জাহাঙ্গীর আলম, সাঈদ সরকার, আব্দুল আউয়াল মিয়াজী, রোমান প্রধান ও কুহিনুর বেগমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক নির্যাতন, অভিভাবকদের হেয়প্রতিপন্ন করা এবং পর্যাপ্ত যোগ্যতাসম্পন্ন ইংরেজি শিক্ষক না থাকাসহ বিভিন্ন সমস্যা রয়েছে। তাদের দাবি, প্রতিষ্ঠানটি ইংরেজি মাধ্যম হওয়া সত্ত্বেও প্রয়োজনীয় সংখ্যক যোগ্য ইংরেজি শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এছাড়া শিক্ষার্থীদের পচা-বাসি খাবার পরিবেশনের অভিযোগও করেন অভিভাবকরা। তাদের দাবি, এমন খাবার খেয়ে প্রায় ৩০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, প্রতিষ্ঠান থেকে সেকেন্ডহ্যান্ড ল্যাপটপ চুরির ঘটনায় কয়েকজন শিক্ষার্থীকে দায়ী করা হয়। পরে ওই শিক্ষার্থীদের কাছ থেকে আর্থিক জরিমানা হিসেবে অর্থ নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা। অভিভাবকরা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।
অভিভাবকদের অভিযোগ, অধ্যক্ষ মোঃ তামসুল রাব্বানীর বিভিন্ন কর্মকাণ্ড ও সিদ্ধান্তের কারণে প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। এ কারণে অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাভাবিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে অধ্যক্ষকে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে অভিভাবকদের একাংশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগগুলোর দ্রুত তদন্ত এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
তবে অভিভাবকদের উত্থাপিত অভিযোগগুলো অস্বীকার করেছেন দি কার্টার একাডেমির অধ্যক্ষ মোঃ তামসুল রাব্বানী। তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন।
অধ্যক্ষের বক্তব্য অনুযায়ী, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। অভিযোগগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন তিনি।
অভিভাবকদের অভিযোগ ও অধ্যক্ষের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা স্পষ্ট হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে

দি কার্টার একাডেমির অধ্যক্ষকে অপসারণের দাবিতে অভিভাবকদের সংবাদ সম্মেলন

আপডেট : ০৪:৪০:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬