ঢাকা ০৯:২০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ পৌর ৩নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি জলিল, সম্পাদক ফজলুল হক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • 41

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড জাতীয়তাবাদী শ্রমিক দলের  ৩১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. জলিল মিজিকে সভাপতি ও ফজলুল হককে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বিকেলে ধেররা বাজারে আয়োজিত কর্মী সমাবেশে এ কমিটি ঘোষণা করেন হাজীগঞ্জ পৌর শ্রমিক দলের আহ্বায়ক রাশেদ আলম হীরা ও সদস্যসচিব সোহেল রানা।

পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন কিরন।

বিশেষ অতিথির বক্তব্য দেন অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু, উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন,

এছাড়াও বক্তব্য রাখেন-পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম হোসেন সুমন এবং পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন লারা।
সমাবেশের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানানো হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা বলেন-তাঁদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি ওয়ার্ডের শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করবেন। সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

এ সময় শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে প্রথমবার মহালয়ায় মঞ্চস্থ ‘মহিষাসুরমর্দিনী’,প্রশংসায় সমীর লাল দত্ত

হাজীগঞ্জ পৌর ৩নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি জলিল, সম্পাদক ফজলুল হক

আপডেট : ০৮:০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬