ঢাকা ১২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে বিষ প্রাণে কিশোরের আত্মহত্যা – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:২৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
  • 173
জসিম উদ্দিন, ফরিদগঞ্জ:
চাঁদপুরের ফরিদগঞ্জ  উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রাম থেকে মঙ্গলবার (১৯ জুলাই) মৃতদেহ উদ্ধার করা হয়।এর আগে সোমবার রাতে এ ঘটনা ঘটে।মৃত আজগর আলী (১৬) ওই গ্রামের মির্জা বাড়ির মৃত তাজুল ইসলামের ছেলে।
পরিবারের লোকজন জানায়, আজগর আলী সোমবার দিবাগত রাতে বিষপান করে। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে দ্রুত পার্শ্ববর্তী হাজিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। কুমিল্লা নেয়ার পথিমধ্যে সে মারা যায়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ তার বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে বিষ প্রাণে কিশোরের আত্মহত্যা – Rknews71

আপডেট : ০৩:২৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২