শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বগুড়ার সোনাতলা উপজেলার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে জেলা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার ও অনুদান বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে সোনাতলা উপজেলা মিলেনিয়াম হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরে আজম বাবু, বিএনপি নেতা একেএম আহসান হাবিব রাজা, পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, আহসান হাবিব মোহন, হিন্দু সম্প্রদায়ের নেতা বিকাশ স্বর্ণকার , নগরপাড়া মন্দিরের প্রতিনিধি গোবিন্দ এবং বালুয়া মন্দিরের সভাপতি মুন্টু।
বক্তারা শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সোনাতলা উপজেলার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে জেলা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার ও অনুদান প্রদান করা হয়।
এ উদ্যোগকে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সহযোগিতা এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদারের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সোনাতলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মন্দির ও পূজামণ্ডপে জেলা পরিষদের শুভেচ্ছা উপহার বিতরণ
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৬:০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- 25
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















