ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের ঝটিকা অভিযান, দালালদের বিরুদ্ধে কঠোর বার্তা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:১৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • 29

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবার মান, জনদুর্ভোগ ও অনিয়মের অভিযোগ সরেজমিনে যাচাই করতে আকস্মিক অভিযান চালিয়েছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে আকস্মিকভাবে অফিসে উপস্থিত হয়ে তিনি পাসপোর্ট করতে আসা সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলেন এবং অফিসের সার্বিক পরিবেশ ও সেবা কার্যক্রমের খোঁজখবর নেন। এ সময় অনিয়মের অভিযোগ ও দালালদের তৎপরতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করেন তিনি।
অভিযানকালে পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষ তাঁদের বিভিন্ন সমস্যা, ভোগান্তি ও অভিযোগ সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। সরকারি সেবা নিতে এসে যেন কাউকে অযথা হয়রানি, অনিয়ম কিংবা দালালের দ্বারস্থ হতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন এমপি মানিক। পাশাপাশি সেবার পরিবেশ উন্নত করা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় দালাল হিসেবে সন্দেহভাজন কয়েকজনকে কর্মরত আনসার সদস্যদের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সোপর্দ করা হয় বলে জানা গেছে। তবে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
অভিযানের সময় চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. বজলুর রশিদকে কার্যালয়ে পাওয়া যায়নি। তিনি ছুটিতে ছিলেন বলে জানা গেছে।
আকস্মিক অভিযান শেষে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, চাঁদপুর পাসপোর্ট অফিসকে দালালমুক্ত করা হবে। তিনি জানান, প্রতি শুক্রবার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের সময় অনেকেই পাসপোর্ট অফিসের অনিয়ম ও দুর্নীতি নিয়ে অভিযোগ করেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই তিনি সরেজমিনে পরিস্থিতি দেখতে এসেছেন।
অফিসের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আজ এখানে এসে যে পরিস্থিতি দেখেছেন, তাতে তাঁর মনে হয়েছে, সেবার পরিবেশ আরও উন্নত করা প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় সাংবাদিকদের উদ্দেশে এমপি মানিক বলেন, সম্ভব হলে সপ্তাহে অন্তত দুবার পাসপোর্ট অফিসের কার্যক্রম পর্যবেক্ষণ করে প্রকৃত চিত্র তুলে ধরতে হবে। সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই সরকারি সেবা পান, সে লক্ষ্যে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবার মানোন্নয়ন, অনিয়ম প্রতিরোধ ও দালালদের তৎপরতা বন্ধে এই আকস্মিক অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং নিয়মিত তদারকির মাধ্যমে সাধারণ মানুষের জন্য হয়রানিমুক্ত পাসপোর্ট সেবা নিশ্চিত করাই এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রধান দায়িত্ব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের ঝটিকা অভিযান, দালালদের বিরুদ্ধে কঠোর বার্তা

চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের ঝটিকা অভিযান, দালালদের বিরুদ্ধে কঠোর বার্তা

আপডেট : ০৭:১৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬