ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর সদর উপজেলার ৫ নম্বর রামপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মো. আরিফুল ইসলাম হাসান

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৩১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • 37

চাঁদপুর সদর উপজেলার ৫ নম্বর রামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। ইউনিয়নের সর্বস্তরের মানুষের আস্থা অর্জন ও সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন মরহুম বশির উল্যাহ মাস্টারের কৃতি সন্তান, সৌদি আরব প্রবাসী বিশিষ্ট দানবীর ও শিক্ষাবিদ মো. আরিফুল ইসলাম (হাসান)।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তার সমর্থকরা ইতিমধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় সভা ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়া, তরুণ সমাজকে মাদকমুক্ত করা এবং শিক্ষার মানোন্নয়নে নিরলস কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রার্থী।

চেয়ারম্যান প্রার্থী মো. আরিফুল ইসলাম (হাসান) বলেন, “আমার বাবা মরহুম বশির উল্যাহ মাস্টার আজীবন মানুষের সেবায় ও শিক্ষাবিস্তারে কাজ করে গেছেন। বাবার আদর্শকে ধারণ করে আমিও রামপুর ইউনিয়নের মানুষের পাশে থাকতে চাই। দল-মত নির্বিশেষে রামপুরকে চাঁদাবাজি, ইভটিজিং ও মাদকমুক্ত একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, রাস্তাঘাটের উন্নয়ন যাতায়াত ব্যবস্থা নিশ্চিতকরণ, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং স্বচ্ছতার সঙ্গে ইউনিয়ন পরিষদের সেবা পৌঁছানোই হবে তার অগ্রাধিকার। উন্নয়ন ত্বরান্বিত করতে তিনি ইউনিয়নের সকল স্তরের ভোটার ও মুরব্বিদের কাছে দোয়া, পরামর্শ ও সমর্থন কামনা করেছেন।

মরহুম বশির উল্যাহ মাস্টারের সন্তানের চেয়ারম্যান পদে প্রার্থিতার খবর ছড়িয়ে পড়ার পর রামপুর ইউনিয়নের তরুণ প্রজন্ম ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, আরিফুল ইসলাম হাসানের মতো শিক্ষিত ও সৎ নেতৃত্ব রামপুর ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। নতুন প্রজন্ম তার পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তাদের প্রত্যাশা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের ঝটিকা অভিযান, দালালদের বিরুদ্ধে কঠোর বার্তা

চাঁদপুর সদর উপজেলার ৫ নম্বর রামপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মো. আরিফুল ইসলাম হাসান

আপডেট : ০৬:৩১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬