ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে বৈদ্যুতিক সর্ট-সার্কিটে মন্দিরে আগুন, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:৩১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • 41
–
হাজীগঞ্জ বাজারস্থ শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ায় বৈদ্যুতিক সর্ট-সার্কিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে মন্দির কার্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন।
এসময় মন্দিরে থাকা লোকজনের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় মন্দিরের অফিস কার্যালয়, মন্দির চত্বরে থাকা ত্রিনয়নী সংঘের পূজামণ্ডপ’সহ আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাউসার আলম ভূঁইয়া’সহ অন্যান্য সরকারি কর্মকর্তা।
এসময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বণিক ও সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত, পৌর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডঃ নরেশ রায়, সাধারণ সম্পাদক শ্যামল সাহা’সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে মন্দিরে বৈদ্যুতিক সর্ট-সার্কিটে অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন, হিন্দু ধর্মাবলম্বীরা। একইভাবে মহান আল্লাহ্’র প্রতি শুকরিয়া আদায় করেন, মুসলিম ধর্মালম্বীরা।
তারা বলেন, বৈদ্যুতিক সর্ট-সার্কিটে অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষয়ক্ষতি হলে যেমন উৎসবমুখর পরিবেশ বিষাদে পরিণত হতো। অপরদিকে আখড়া মার্কেট ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতিসহ বিষয়টি নিয়ে সুযোগসন্ধানীরা অপ-প্রচারে লিপ্ত হতেন। এতে করে সম্প্রীতির ভাবমূর্তি ক্ষুন্ন হতো।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জ ডিগ্রি কলেজের নবীনবরণে মজুমদার পরিবারের অবদান স্মরণ করলেন ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি

হাজীগঞ্জে বৈদ্যুতিক সর্ট-সার্কিটে মন্দিরে আগুন, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা

আপডেট : ০৪:৩১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬