ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জের দেইচর গ্রামে জোরপূর্বক ১৫০ ফিট দেয়াল ভেঙ্গে  সম্পত্তি দখলের চেষ্টা – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৩২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
  • 155
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়নের দেইচর লদের বাড়িতে মঙ্গলবার (১৯ জুলাই) বেলা ১২.০০ ঘটিকায় সাত ফুট উচ্চতার ও ১৫০ ফুট লম্বা বাউন্ডারি ওয়াল ভেঙ্গে সেখানে বাঁশ দ্বারা বেড়া দিয়ে জোরপূর্বক সম্পত্তি দখলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ক্ষতিগ্রস্ত ও সম্পত্তির দাবিদার আব্দুল জলিলের অভিযোগের আলোকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, জলিলের অর্থে তার নিজস্ব ক্রয় কৃত সম্পত্তির পশ্চিম ও দক্ষিণ পাশে সাত ফুট উচ্চতা ও ১৫০ ফুট লম্বা দেওয়াল ভেঙ্গে এক পাশে ফেলে দেওয়া হয়েছে। এবং সেখানে প্রতিপক্ষের লোকজন বাঁশ দিয়ে বেড়া দিয়ে রেখেছে।
এ সময় আব্দুল জলিল বলেন, তিনি একই বাড়ির মফিজ উদ্দিন জনি থেকে সাফ কবলা দলিল মূলে ৫.৪০ শতাংশ সম্পত্তি ক্রয় করেন। যার দলিল নং ৬১০৪ । এবং ফাতেমা পিতা সিরাজুল ইসলাম থেকে ৭.৫০ শতাংশ সম্পত্তি ক্রয় করেন। যার দলিল নং ৭০৯৩ । এবং ঐ সম্পত্তির পশ্চিম এবং দক্ষিণ পাশ দিয়ে তিনি ৭ ফুট উচ্চতা এবং ১৫০ ফুট লম্বা দেওয়াল নির্মাণ করে দীর্ঘদিন ভোগ দখল করে আসছেন। কিন্তু হঠাৎ গত ১৯ জুলাই মঙ্গলবার দুপর ১২.৩০ এর সময় মিরাজ পিতা জাহাঙ্গীর, রহিমা স্বামী জাহাঙ্গীর, জাহাঙ্গীর ও শওকত আলী সহ বহিরাগত আরো ১৫/২০ জন লোক শাবল, হাতুরা ও বিভিন্ন রকম যন্ত্রাংশ দিয়ে তারা দেওয়াল ভেঙ্গে সেখানে বাস দিয়ে বেড়া দিয়ে দেয়।
অন্যদিকে মিরাজ ও তার মা রহিমা বলেন ওয়ারিশ সূত্রে এই সম্পত্তির মালিক তারা। জলিল জাল দলিল দেখিয়ে এই সম্পত্তি ভোগ দখল করে আসছিল। মিরাজ ও রহিমাদের দাবি এ সম্পত্তি তাদের, সে কারণে তারা বাউন্ডারি  ওয়াল ভেঙ্গে সেখানে বাঁশ দিয়ে বেড়া তৈরী করে তাদের সম্পত্তি দখলে নিয়েছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার একাধিক ব্যক্তি বলেন, এই সম্পত্তি ক্রয়সূত্রে জলিলের এবং দীর্ঘদিন জলিল ভোগ দখল করে আসছে। কিন্তু হঠাৎ রহিমা গংরা কোন সূত্রে এ সম্পত্তি দাবী করছে তা আমরা বোধগম্য নই। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় জলিলের পক্ষ হতে এই বিষয়ে মামলা করার প্রস্তুতি চলছে।
জসিম উদ্দিন, ফরিদগঞ্জ:
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জের দেইচর গ্রামে জোরপূর্বক ১৫০ ফিট দেয়াল ভেঙ্গে  সম্পত্তি দখলের চেষ্টা – Rknews71

আপডেট : ১০:৩২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২