চাঁদপুরের হাজীগঞ্জে বায়তুননূর তাহ্ফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে ইমাম হোসাইন নামের এক শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে মাদ্রাসা থেকে সে বের হওয়ার পর আর ফিরে আসেনি।
নিখোঁজ শিশুটির বাবার নাম সাইফুল ইসলাম এবং মায়ের নাম রাবেয়া আক্তার। তাদের স্থায়ী ঠিকানা চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার দোয়ালিয়া গ্রামের মারওয়ান বাড়ি। শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকে তার পরিবার চরম উৎকণ্ঠা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। স্বজনেরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির সন্ধান পেয়ে থাকলে বা তার বিষয়ে কোনো তথ্য জেনে থাকলে দ্রুত নিচের 01636014258, 01710-150394, 01823200448 নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
শিশুটিকে দ্রুত খুঁজে পেতে এবং নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে শিশুটির পরিবার।



















