ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে সনাতন ধর্ম ত্যাগ করে মা-ছেলের ইসলাম গ্রহণ, হাসপাতালে শিশুর খতনা সম্পন্ন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৪৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • 5

চাঁদপুরে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক মা ও তাঁর শিশুপুত্র। পরবর্তীতে ইসলামের বিধান অনুযায়ী চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে শিশুটির সুন্নতে খতনা সম্পন্ন করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, উক্ত মা দীর্ঘদিন ধরে ইসলামের সত্যতা, সৌন্দর্য ও শিক্ষা অনুধাবন করে নিজ ইচ্ছায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। পরবর্তীতে তিনি আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে এবং স্থানীয় আলেমদের উপস্থিতিতে কালিমা পাঠের মাধ্যমে ছেলেসহ আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

​ইসলাম গ্রহণের পর শিশুটিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে সফলভাবে তার সুন্নতে খতনা সম্পন্ন করা হয়। বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ রয়েছেন।

​নতুন ধর্মে দীক্ষিত হওয়ার পর মা তাঁর অনুভূতির কথা ব্যক্ত করে বলেন, “ইসলামের শান্তি ও শাশ্বত জীবনব্যবস্থায় অনুপ্রাণিত হয়েই আমি ও আমার সন্তান সত্যের পথ বেছে নিয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আজীবন ঈমানের ওপর প্রতিষ্ঠিত থাকতে পারি।”

​ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় ধর্মপ্রাণ মানুষ তাঁদের অভিনন্দন জানান এবং নবমুসলিম মা ও শিশুর সার্বিক সাফল্য, নিরাপত্তা ও কল্যাণ কামনা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মতলব উত্তরে অবৈধ মই জাল ও চায়না চাই জব্দ, ২ জনের বিরুদ্ধে মামলা

চাঁদপুরে সনাতন ধর্ম ত্যাগ করে মা-ছেলের ইসলাম গ্রহণ, হাসপাতালে শিশুর খতনা সম্পন্ন

আপডেট : ০৬:৪৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬