ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুরানবাজারে নবতারা পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৪৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • 72

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরের পুরানবাজারে নবতারা পূজা মণ্ডপে বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। গতবারের ধারাবাহিকতায় এবারও এ জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করে নবতারা পূজা মণ্ডপ কর্তৃপক্ষ।

মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করেন চিকিৎসক ডা. শান্তনু বণিক। উৎসবের আনন্দের পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সামাজিক দায়বদ্ধতা থেকে এ আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সমর সাহা, সভাপতি তাপস দত্ত, সহ-সভাপতি রাজন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জয় দাস ও ভিভিয়ান ঘোষ এবং সদস্য অনিরুদ্ধ বণিক ও অনিক সাহাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

নবতারা পূজা মণ্ডপের পক্ষ থেকে জানানো হয়, উৎসবকে কেন্দ্র করে মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের কল্যাণে কাজ করার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

মানবিকতা ও সেবার প্রত্যয়ে নবতারা পূজা মণ্ডপের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

মানবতার সেবায়, মানুষের পাশে—নবতারা পূজা মণ্ডপ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জামিন চাইতে গিয়ে ফরিদগঞ্জের সাবেক প্যানেল মেয়র ও যুবলীগ নেতা জেলে 

পুরানবাজারে নবতারা পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেট : ০৮:৪৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬