শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানবমী ও বিজয়া দশমীর দুই দিন চাঁদপুর জেলার সব হোমিওপ্যাথি দোকান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমানের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন।
তিনি জানান, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী মহানবমী ও বিজয়া দশমীর দুই দিন জেলার সব হোমিওপ্যাথি দোকান বন্ধ থাকবে। শাহরাস্তি উপজেলার সংশ্লিষ্ট সব ব্যবসায়ীকে এ নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য অনুরোধ জানানো হয়েছে।



















