বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের পরিবারের মাঝে এককালীন আর্থিক সহায়তার চেক ও ফলজ চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সোনাতলা বাসস্ট্যান্ড এলাকায় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ চেক ও ফলজ চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুজ্জামান সামছু, সহ-সভাপতি শামীম আহমেদ, সুলতান মাহমুদ, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন পিন্টু, সোনাতলা শাখার সভাপতি শাকিল রেজা বাবলা ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপ্লবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা মৃত মোটর শ্রমিকদের পরিবারের সদস্যদের হাতে এককালীন আর্থিক সহায়তার চেক ও ফলজ চারা তুলে দেন। এ উদ্যোগের মাধ্যমে প্রয়াত শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণে উৎসাহিত করার বার্তাও তুলে ধরা হয়।
সোনাতলায় মৃ*ত মোটর শ্রমিকদের পরিবারের মাঝে চেক ও ফলজ চারা বিতরণ
-
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি - আপডেট : ০৭:২৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- 50
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















