শিক্ষাপ্রতিষ্ঠান দুটির শিক্ষা কার্যক্রমের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
মেহেদী হাসান বলেন-শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য সম্মান ও দায়িত্বের বিষয়। শিক্ষার মানোন্নয়ন, প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এ ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করছি।
স্থানীয়দের প্রত্যাশা-তাঁর দায়িত্ব পালনের মধ্য দিয়ে রাজাপুর ইসলামিয়া আলিম মাদরাসার শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে ইতিবাচক অগ্রগতি সাধিত হবে। পাশাপাশি বেলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নেও তিনি ভূমিকা রাখবেন।
শিক্ষাপ্রতিষ্ঠান দুটির সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।



















