গতকাল শনিবার (১ নভেম্বর) চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফলাফলে হাজীগঞ্জ উপজেলায় এইচএসসিতে পাসের হার ৪৪.৩৪ শতাংশ। যা গত চারবছরের মধ্যে সর্বনিন্ম। এ বছর উপজেলা থেকে ২ হাজার ৭১৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১ হাজার ২০৩ জন শিক্ষার্থী।
ফলাফল পর্যালোচনা করলে দেখা যায়, ২০২২ সালে পাসের হার ছিল প্রায় শতভাগ (৯৭.১২)। পরবর্তীতে ২০২৩ সালে ৭৭.৯৭ শতাংশ, ২০২৪ সালে ৬৭.৮৬ শতাংশ এবং ২০২৫ সালে তা কমে দাঁড়ায় ৫৭.৩০ শতাংশে। এ বছর (২০২৬) আরো কমে দাঁড়ায় মাত্র ৪৪.৩৪ শতাংশে।
এ বছর উপজেলার ৯টি প্রতিষ্ঠানের মধ্যে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী পাশ করেছে এবং জিপিএ-৫ পেয়েছে। প্রতিষ্ঠানটি থেকে ৭৬৬ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪০৯ জন, জিপিএ-৫ পেয়েছে ৯ জন। এদিকে সর্বনিন্ম পাসের হার ও ধারাবাহিক ফল বিপর্যয়ে বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১১ জন। পাসের হার ১২.৭৯ শতাংশ।
ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজ থেকে ১১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৩৮ জন। পাসের হার ৩৩.৯৩ শতাংশ। নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ থেকে ১২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৩০ জন। পাসের হার ২৩.৪৪ শতাংশ। দেশগাঁও ডিগ্রি কলেজ থেকে ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৫৮ জন। পাসের হার ৫২.২৫ শতাংশ।
কাকৈরতলা জনতা কলেজ থেকে ১০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৫৫ জন। পাসের হার ৫৫.৫৮ শতাংশ। হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ থেকে ৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৩০ জন। পাসের হার ৩০.৬১ শতাংশ। হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন থেকে ৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১৫ জন। পাসের হার ৪৮.৩৮ শতাংশ।



















