ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টানা চার দিন দেশজুড়ে গ্যাস সংকটের শঙ্কা, কমবে সরবরাহ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:০১:৪১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • 55

এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত টানা চার দিন সারাদেশে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। এতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে।
রোববার (১ নভেম্বর) পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিটের এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।
এ সময়ে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে। ফলে প্রতিদিন সরবরাহ কমবে ৩২০ মিলিয়ন ঘনফুট।
পেট্রোবাংলা জানিয়েছে, টার্মিনালটির রক্ষণাবেক্ষণ চলাকালে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় দেশের বিভিন্ন শ্রেণির গ্রাহক স্বল্প চাপের সমস্যায় পড়তে পারেন। এর প্রভাব পড়তে পারে আবাসিক রান্নার চুলা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদন খাতে।
রক্ষণাবেক্ষণ কার্যক্রম শেষে টার্মিনালটির রিগ্যাসিফিকেশন পুনরায় চালু হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সোনাতলায় ৭ নভেম্বর জাতীয় সংহতি ও বিপ্লবী দিবস উপলক্ষে  বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

টানা চার দিন দেশজুড়ে গ্যাস সংকটের শঙ্কা, কমবে সরবরাহ

আপডেট : ০৬:০১:৪১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬