৭ নভেম্বর জাতীয় সংহতি ও বিপ্লবী দিবস উপলক্ষে বগুড়া জেলা বিএনপির আয়োজিত কর্মসূচি সফল করা এবং আগামী ৮ নভেম্বর সোনাতলা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচি পালনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোনাতলা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির।
সভায় ৭ নভেম্বর বগুড়া জেলা বিএনপির কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং ৮ নভেম্বর সোনাতলায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব রতন ও শফিকুল ইসলাম, বালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব মোহন, পাকুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ হান্নান বাটালু, মধুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মমিনুল ইসলাম স্বপন, বিএনপি নেতা মুশফিকুর রহমান সিজু, এটিএম গেলাম রব্বানী রকিবসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় নেতৃবৃন্দ আসন্ন কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সোনাতলায় ৭ নভেম্বর জাতীয় সংহতি ও বিপ্লবী দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৮:২৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- 33
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

















