ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় পচা-বাসি খাবার ও ক্ষতিকর রং ধ্বংস করা হয়।

সোমবার (২ নভেম্বর) দুপুরে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ও বলাখাল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এ অভিযান পরিচালিত হয়। এতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

অভিযানকালে বাকিলা বাজারের তাজ হোটেলে ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ ও খাবারে ক্ষতিকর রং ব্যবহারের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, বলাখাল বাজারের মুন্সি এন্টারপ্রাইজকে অনুমোদনহীন নিম্নমানের এলইডি লাইট বিক্রির দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন প্রতিষ্ঠান দুটির মালিকরা। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন তারা। এ সময় তাজ হোটেল থেকে পচা-বাসি খাবার ও ক্ষতিকর রং ধ্বংস করা হয়।

অভিযানকালে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। পাশাপাশি ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও অবৈধ মজুদদারি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সোনাতলায় ৭ নভেম্বর জাতীয় সংহতি ও বিপ্লবী দিবস উপলক্ষে  বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হাজীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা

আপডেট : ০৬:১০:০০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬