ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু কেড়ে নিল হাজীগঞ্জের পরিচিত অ্যাম্বুলেন্স চালক সোহেলের প্রাণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর মোল্লা বাড়ির বাসিন্দা ও পরিচিত অ্যাম্বুলেন্স চালক মোহাম্মদ সোহেল মোল্লা (৩৫) ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) পারিবারিক সূত্রে জানা যায়, সোহেল প্রথমে জ্বরে আক্রান্ত হন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে একদিন চিকিৎসা প্রদান করেন।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সোহেলের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, এলাকাবাসী, পাড়া-প্রতিবেশী এবং অ্যাম্বুলেন্স চালক সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।

দীর্ঘদিন ধরে সহকর্মী অ্যাম্বুলেন্স চালকদের সঙ্গে একসঙ্গে চলাফেরা ও কাজ করার সুবাদে সোহেলের সঙ্গে তাদের গড়ে উঠেছিল আন্তরিক সম্পর্ক। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

হাজীগঞ্জের পরিচিত ও সবার প্রিয় অ্যাম্বুলেন্স চালক সোহেল মোল্লার মৃত্যুতে এলাকায় যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুম সোহেল মোল্লাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন, আমিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কাঁঠালিতে বেড়েছে চোরের উপদ্রব, শামসুল হক একাডেমিসহ কয়েকটি দোকানে চুরি

ডেঙ্গু কেড়ে নিল হাজীগঞ্জের পরিচিত অ্যাম্বুলেন্স চালক সোহেলের প্রাণ

আপডেট : ১১:২৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬