ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারগাওয়ে মোটরসাইকেল-বাইসাইকেল সংঘর্ষে যুবক নি’হত, আ’হত ২ কলেজছাত্র

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:৪০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • 322

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরিকুল ইসলাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই কলেজছাত্র।

মঙ্গলবার ৩ নভেম্বর সকালে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।নিহত তরিকুল ইসলাম চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার ৫নং পশ্চিম উপাদী ইউনিয়নের ডিংগাভাঙ্গা গ্রামের বাসিন্দা।

আহত কলেজছাত্ররা হলেন—নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের ছাত্র এবং ১নং রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর গ্রামের ক্যাপ্টেন আহমেদ বাবু ও মুকুন্দসার গ্রামের মোস্তাফিজুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কলেজ যাওয়ার পথে মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে মোটরসাইকেল ও বাইসাইকেলের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। তবে দুর্ঘটনার পরপরই নিহত তরিকুলের পরিবার ও এলাকাবাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কাঁঠালিতে বেড়েছে চোরের উপদ্রব, শামসুল হক একাডেমিসহ কয়েকটি দোকানে চুরি

রাজারগাওয়ে মোটরসাইকেল-বাইসাইকেল সংঘর্ষে যুবক নি’হত, আ’হত ২ কলেজছাত্র

আপডেট : ০২:৪০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬