ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ পৌর ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি হাজী মোস্তফা কামাল ও সাধারন সম্পাদক শেখ ফরিদ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • 34

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৩ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে হাজী মো. মোস্তফা কামালকে সভাপতি এবং মো. শেখ ফরিদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) হাজীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মো. রাসেল হোসেন খাঁন ও সদস্যসচিব মো. নাজমুল হাসান রাজনের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মো. ফখরুল মুন্সী, সহ-সভাপতি মাহমুদুল হাসান (জুলহাস) ও মো. ফখরুল ইসলাম (জমিদার), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাফিক গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল বাসার ও মো. ইনজামুল হক মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো. রনি, সহ-সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মুন্সী, কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মানিক শেখ এবং প্রচার সম্পাদক রুবেল মুন্সী।

নবগঠিত কমিটির অনুমোদন দেওয়ায় হাজীগঞ্জ পৌর যুবদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নবনিযুক্ত নেতারা। একই সঙ্গে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, কমিটি অনুমোদনের তারিখ থেকে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে হাজীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে জমা দিতে হবে।

নতুন এ কমিটি গঠনের মধ্য দিয়ে হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

হাজীগঞ্জ পৌর ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি হাজী মোস্তফা কামাল ও সাধারন সম্পাদক শেখ ফরিদ

আপডেট : ০৭:০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬