বগুড়ার সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
পরে শহীদ সৈকত চত্বরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপুর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক নিপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, উপজেলা কৃষকদলের আহ্বায়ক ইমদাদুল হক বাদশা, বিএনপি নেতা জি এম আলী হাসান নারুন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন আনজু, উপজেলা যুবদলের সভাপতি রাশিদুল ইসলাম হান্নান, সাধারণ সম্পাদক কামরুল হাসান বাবু, উপজেলা সমবায় দলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, যুবদল নেতা হারিন অর রশিদ ও পাভেলা আহমেদসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সোনাতলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত
-
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: - আপডেট : ১১:৪৩:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- 31
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















